ভোলার দৌলতখান উপজেলা নিবার্হী অফিসারকে লাঞ্চিত করার অভিযোগে চরপাতা ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়া আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২ টায় পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়া জেলেদের চাল বিতরণ করছিলেন। এসময় দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন এসে তাকে চাল বিতরণে বাধা দিলে চেয়ারমান ও নির্বাহী অফিসারের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যানের নাক পেটে যায়।
দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার মো. কামাল হোসেন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়া বিভিন্ন অনিয়ম করার কারণে গত ২২ জুন মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কার করা হয়।
তিনি এই নিদের্শকে অমান্য করে চাল বিতরণ করছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে তাকে ওই আদেশ দেখিয়ে চাল বিতরণ করতে নিষেধ করলে তিনি সরকারী কাজে বাধা ও আমাদের সাথে খারাপ আচারণ করার কারণে তাকে আটক করা হয়েছে।
তবে হাতা হাতির বিষয়টি তিনি অস্বীকার করেন ইউএনও।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন, সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শাহীন/জেড





