রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান রেলওয়ের সম্পদ রক্ষা, নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সরকারের দায়িত্ব।’
বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী সেবা নিশ্চিত করতে ‘রেলের সম্পদ রক্ষা, নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে’ আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক সংরক্ষণ অধিকার ফোরাম, ইকো সোসাইটি, সহায় উন্নয়ন সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট্রের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিরাপদ ও সহজে ভ্রমণের জন্য রেলপথ সর্বস্তরের মানুষের পছন্দ উল্লেখ করে মানববন্ধনে ওয়র্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট্রের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান বলেন,পরিবেশ ও অর্থনীতির স্বার্থে এবং স্বল্পমূল্যে নিরাপদে যাতায়াতের জন্য এই প্রতিষ্ঠানকে রক্ষা করা দেশের সব নাগরিকের দায়িত্ব।

রেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বলেন, প্রতিদিন প্রায় ২ লক্ষ যাত্রী রেলে যাতায়াত করেন। সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক এই বাহনের সেবা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান ময়না আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদ যাতায়াত সেবা নিশ্চিত করার লক্ষ্যে টিকিট কালোবাজার রোধে ব্যবস্থা গ্রহণ করার পাশপাশি স্টেশন এবং যাত্রীদের নিরাপত্তা জোরদার করা আহ্বান জানান।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়র্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান, রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সহায় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মো. ইফসুফ, পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রোগ্রাম কো অডিনেটর আতিক মোর্শেদ প্রমুখ।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেএ