বেনাপোল প্রেস ক্লাবের নতুন কার্যকরি কমিটি-২০১৮ গঠিত হয়েছে আজ। আলহাজ মহসিন মিলন (দি ডেইেলী স্টার) কে সভাপতি ও রাশেদুর রহমান রাসু (যমুনা টিভি) কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিস্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্য কর্মকর্তারা হচ্ছেন, সহ সভাপতি জামাল হোসেন (একুশে টিভি) ও বকুল মাহবুব (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান (দৈনিক সমকাল) সাংগঠনিক সম্পদক মুসলিম উদ্দিন পাপ্পু (একাওর টিভি/দৈনিক গ্রামের কাগজ),অর্থ সম্পাদক মশিয়ার কাজল (দৈনিক সকালের খবর) প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নাছির উদ্দিন (এসএটিভি ও আলোকিত বাংলাদেশ), দফতর সম্পাদক মিলন হোসেন খান (বৈশাখি টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সেলিম রেজা (ডেইলী ঢাকা ট্রিবিউন), সদস্য - দেবুল কুমার দাস (দৈনিক সংবাদ),রোকনুজ্জামান রিপন (দৈনিক খোলা কাগজ) ও শিশির কুমার (মোহনা টিভি)।

নাছির/এসআর