মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে গণ-ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোকামবাজার-অফিসের বাজার রাস্থার মধ্যবর্তী স্থান বিন্নার হাওর এলাকার এক নির্জন স্থানে সড়ক থেকে গাছ কেটে রাস্তায় ফেলে গণ-ডাকাতি করেছে ডাকাতরা। এ সময় মুখোশধারী ১৫/২০ জন ডাকাত ওই সড়ক দিয়ে আসা তিনটি সিএনজি ও একটি মটরসাইকেল আটকিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, ৮/১০টি মোবাইল ও এক মহিলার স্বর্ণের চেইন লুট করে।
ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকার এমরান আহমদ জানান, চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখেন কয়েকটি সিএনজি ভাঙচুর ও রাস্থায় গাছ ফেলে রাখা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ডাকাতির সত্যতা পান বলে জানিয়েছেন।
এই স্থানে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে পুলিশকে জানালেও এ পর্যন্ত মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান স্থানীয়রা।
ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





