নীলফামারীতে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের পর ধামাচাপা দেওয়ার করেছে প্রভাশালী মহল। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় জেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা তাদের উদ্ধার করে।
এ ঘটনা নীলফামারী থানায় মামলা এবং শিশুটিকে সদর আধুনিক সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানায়ায়, জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রামের ভ্যানচালক বশির উদ্দিনের মেয়ে গ্রামের শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
সোমবার স্কুলের টিফেনের সময় স্কুল সংলগ্ন মধ্য শালহাটি বাজারের গালামাল ব্যবসায়ী মৃত বুদারু মাহমুদের পুত্র ইব্রাহিম (৫৫) বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে দোকানের ঝাপ ফেলিয়ে শিশুটিকে ধর্ষন করে। স্কুলের অপর শিশুরা ঘটনাটি টের পেয়ে স্কুলের শিক্ষকদের জানালে সেখান থেকে শিশুটিকে উদ্ধার এবং ধর্ষক ইব্রাহিমকে আটকে রাখে।
এসময় একটি প্রভাবশালী মহল ঘটনাস্থলে এসে সকলকে হুমকী দিয়ে শিশুসহ ধর্ষককে তাদের জিম্মায় নিয়ে নেয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষনেরশিকার শিশুটির পরিবারকে জিম্মি করে রাখে।
নীলফামারী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী জানান মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর পক্ষে এক ব্যক্তি তাকে বিষয়টি অবগত করেন। এরপর তিনি নারী ফোরামের সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। যান।
এআই





