বালাগঞ্জের সামাজিক সংগঠন 'সোশ্যাল কিনড্রেড (এস.কে) যুব সংঘে'র উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ জামান এর অর্থায়নে মুসলিমাবাদ স্কুল-মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বেলা ২ টার দিকে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'সোশ্যাল কিনড্রেড (এস.কে) যুবসংঘে'র সভাপতি মাষ্টার শেখ জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক আব্দুস ছত্তার, কাস্তঘাট সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক আতাউর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, শেখ আব্দুল মুকিত সভাপতি ডেইযুস, সাংবাদিক শেখ জাহিদ হাসান, যুক্তরাজ্য প্রবাসী শেখ গিয়াস মিয়া,গ্রিস প্রবাসী শেখ সাবুল আহমদ,ফ্রান্স প্রবাসী শেখ মনজুর আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ আহমদ, নির্বাহী সদস্য তারেক আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শেখ আমিনুল ইসলাম সুমন, শেখ খালেদ, সহ সভাপতি শেখ ফাহিম আহমদ, শেখ এমাদ আহমদ, শেখ মুরাদ, শেখ রাহি , ওয়াহিদুল ইসলাম রাজু, শেখ সাকির, শেখ মিজান, শেখ জুনেদ, শেখ রাব্বি, শেখ রুমেল, শেখ মুহিম, শেখ রনি সহ শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ/এবি





