টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া থেকে এক হাজার টাকা মূল্যের ৩০টি জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে মগড়া তদন্ত কেন্দ্র পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চানপাড়া গ্রামের মৃত সাগর মন্ডলের ছেলে ইব্রাহীম (৬৩)বুধবার বেলা সাড়ে দশটার দিকে এক হাজার টাকা মূল্যের ৩০টি জাল নোট কৃষি ব্যাংক মগড়া বাজার শাখায় জমা দিতে গেলে ব্যাংকের ম্যানেজার ওই টাকা জাল বলে সনাক্ত করে।ওই সময় তিনি স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ৩০ হাজার জাল টাকা সহ ইব্রাহীমকে আটক করে।
ইব্রাহীমের পরিবাররের লোকজন জানায়, তিনি এলেঙ্গা হাটে ৩০ হাজার টাকায় একটি গরু বিক্রি করে ওই টাকা ব্যাংকে জমা দিতে গেলে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মগড়া তদন্ত কেন্দ্র পুলিশের এসআই মিজানুর রহমান জানান, মগড়া বাজার শাখার বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার খবর দিলে তাকে ৩০ হাজার জাল টাকাসহ গ্রেফতার করি। এঘটনায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএ





