খুলনায় একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর আড়ংঘাটা বাজার এলাকার সেলিম জুট ট্রেডিং নামে একটি পাটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইনচার্জ সামসুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
সূত্র জানা যায়, দুপুরের দিকে পাট গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায় আগুনের শিখা দেখা যায়। এ অগ্নিকান্ডের খবর পেয়ে খুলনা ও দৌলতপুর ফায়ার স্টেশনের চারটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পুলিশ আগুন নেভানোর কাজে সহায়তা করেছে।
আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার এসআই হেলাল উদ্দিন বলেন, পাট গুদাম ছাড়াও আগুন পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মামুন/এমএনজে





