রাজধানীর মিরপুর বাফেট লাউঞ্জে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির পরিচালক প্রকৌশলী সারওয়ার জাহান, সিইও প্রকৌশলী মোহাম্মেদ সিদ্দিক হোসাইন সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বেক্সিমকো গ্রুপ, এনভয়, ব্যাবিলন, সেতারা গ্রুপ, সিপ্রা ফ্যাশন, ফকির নিটওয়্যার ও দেশবন্ধু গ্রুপ সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট অফিসার ফয়সাল মুবিন রিজভী জানান, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবত ইলেকট্রিক্যাল ও ফায়ার সেফটিতে বিভিন্ন পোশাকশিল্প কারখানা, বানিজ্যিক ও আবাসিক ভবন, হাসপাতাল,পাওয়ার স্টেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নির্দেশনা (NFPA, BNBC, IBC) অনুসরণ করে বেশ সুনামের সাথে কার্য সম্পাদন করে আসছে।

তিনি আরো জানান, তাদের প্রতিষ্ঠানটি দেশের অগ্নিকান্ড প্রতিরোধ কল্পে বাংলাদেশ সরকার ও বিজিএমইএ কতৃক নিয়োজিত সংস্থা (RSC) এবং বাংলাদেশ কলকারখানা অধিদপ্তর কতৃক নকশা অনুমোদন ও ফায়ার হাইড্রেন্ট, ফায়ার এলার্ম সিস্টেম সহ প্রয়োজনীয় যন্ত্রাংশসহ স্থাপন পরবর্তী উল্লেখিত প্রতিষ্ঠান থেকে অনুমোদনে সহায়তা করে এছাড়াও তারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং নিয়েও কাজ করেন।

এমআর