বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জড়ো হয়ে আন্দোলনকারীরা শুরু করেছেন ধর্ষণবিরোধী ছাত্র ওসাধারন জনতা।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তাদের গণজমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে ধর্ষণবিরোধী গণজমায়েত।
বৃষ্টি উপেক্ষা করেও ধীরে ধীরে শাহবাগ মোড়ে আসছেন আন্দোলনকারীরা। এরইমধ্যে অনেকেই এসেছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায়।
এরপর দুপুরের দিকে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করবেন আন্দোলনকারীরা।
ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় বলেন, বৃষ্টির কারণে আমাদের কর্মীদের পৌঁছাতে একটু দেরি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জমায়েত শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব।
শাহবাগ মোড় এলাকায় আন্দোলনকারীরা, ছবি: ডিএইচ বাদলসোমবার (০৫ অক্টোবর) সকাল থেকেই নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে মোড়ে অবস্থান নিতে শুরু করে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘পৃথিবীর সব জায়গায় ধর্ষণ হয়’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। এর পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
এরপর সন্ধ্যায় তারা মঙ্গলবার আবার গণজমায়েত হওয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন।
এএস





