সৌদি আরবে শ্রমবাজার খোলার পর সেখানে যাবার জন্য নিবন্ধন প্রক্রিয়া চলছে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। এদিকে অল্প খরচে বিদেশ যাবার জন্য মানুষ দেশের বিভিন্ন প্রন্ত থেকে এসে প্রবাসীকল্যাণ ব্যাংকে ভীড় করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় প্রবাসীকল্যাণ ভবনের পিছনে হলিফেমেলি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শুরু করে প্রবাসীকল্যাণ ভবন পর্যন্ত বিদেশ গমন ইচ্ছুকদের লাইন দেখাযায়।
এছাড়াও ভবনের বাহিরে ও ভিতরে অসংখ্য মানুষের ভীড় দেখা যায়।
যা নিয়ন্ত্রণে কয়েকজন আনসার ও পুলিশ সদস্যকে দেখা যায় তারা সেই মানুষের স্রোতকে মোকাবেলা করতে পারছিলোনা।
বাহিরে থাকা লোকেরা ভিতরে যেতে না পারায় তাদের কিছু কিছু লোক ভবনের দেয়াল টপকে ভিতরে ডুকে যায়। এবং যাদের ফরম ও টাকা জমা হয়ে গেছে তার বাহিরে বের হতে পরছিলোনা।
এক পর্যায়ে বিদেশ গমন ইচ্ছুক জনতা দীর্ঘলাইন ভেঙ্গে সবাই ভবনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে।এমনকি কিছু লোক ভবনের পূর্ব পার্শ্বে কাঁটা তারের প্রাচীর দিয়েও ভিতরে ঢোকার চেষ্টা করে।
একপর্যায়ে ভবনের ভিতরে থাকা কিছুলোক ভিড়ের কারনে অসুস্থ হয়ে পড়ে। ঠেলাঠেলির কারনে দুইজনে পায়ে ব্যাথায় পায় এবং রক্ত ঝড়ে। কিছু মহিলাকে লোকের ভিড়ে পড়ে নাজেহাল হতে দেখা যায়।
একপর্যায়ে বিদেশ গমন ইচ্ছুকরা বিক্ষুব্ধ হয়ে ভবনে ঢিল ছোড়াছুড়ি ও ব্যাংকের ভিতরে কাঁচের দরজা ভাংচুর করে।
এবং ভিতরে থাকা মানুষের প্রায় ৩ ঘন্টা আটকে পরে। যখন পরিস্থতি পুলিশ, আনসার সদস্যদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।
ভোলা থেকে রেজিষ্টেশন করতে আসা আতিকুল ইসলাম টাইমনিউজ বিডিকে বলেন, সরকার এইভাবে আমাদের কষ্ট না দিলেও পারতো। দেশের সব জেলাগুলোতে রেজিট্র্সেনের ব্যবস্থা করলে আমাদের আজ এই কষ্ট হতনা।
এ অবস্থায় দুপুর ১২টায় প্রবাসী মন্ত্রণালয়ের সচিব নিজে এসে সবাইকে শান্ত হতে আনুরোধ করেন।
এবং তিনি ঘোষণা দেন,এই প্রক্রিয়াটি চলমান দেশের সকল জেলাগুলোতে বিএমইটির কর্মসংস্থান ও জনসংস্থান আফিস ও বিএমইটি ওয়েব সাইটে www.bmetgovt.bd অনলাইনেও রেজিষ্টেশন করা যাবে।
এই সুযোগকে পুঁজিকরে কিছু লোককে ২০ থেকে ২০০ পর্যন্ত ফরম বিক্রি করতে দেখা যায়।
এআই/এসএইচ





