পারিবারিক দ্বন্দ্বের জের ধরে যশোরে তোঁতা মিয়া ওরফে ঠাণ্ডু (৩৮) ও সুমন হোসেন (২২) নামে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একজন গলায় ফাঁস লাগিয়ে ও অন্যজন কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তোঁতা মিয়া নামের এক যুবক বাড়ির পেছনে কাঁঠাল গাছের ডালে ফাঁস নেন।
স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোঁতা মিয়ার বাড়ি যশোর সদর উপজেলার ঘুরলিয়া গ্রামে।
অন্যদিকে, বুধবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে সুমন হোসেন নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার কাটাখালী গ্রামে।
এলাকাবাসী জানায়, পারিবারিক গোলযোগের জের ধরে সে বুধবার রাতে কীটনাশক পান করে। পরে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান।
এআর





