ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম’র লাশ শহীদ মিনারে এনে শহীদ মিনার অপবিত্র করা যাবে না বলে দাবি করেছে বেশ কয়েকটি সংগঠন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গণজাগরণ মঞ্চ, সিপি গ্যাং (ক্র্যাক প্লাটুন গ্যাং), স্লোগান ’৭১, গৌরব ’৭১, প্রাণের ’৭১ সহ আরও বেশ কয়েকটি সংগঠন এতে অংশে নেয়।

শুধু পিয়াস করিম না,  যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না, যারা বাংলাদেশের ইতিহাস বিকৃত করে তাদের কারো লাশই যাতে শহীদ মিনারে না আনা হয় সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।  

সমাবেশ থেকে জাতি বা দেশের জন্য কী ধরনের অবদান রাখলে তার মরদেহ শহীদ মিনারে এনে সম্মান জানানো হবে সে বিষয়ে একটি নীতি নির্দারণীর জন্য দাবি জানানো হয়।

জেএ