রাবি শিক্ষক ড. শফিউল হত্যার দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম বাংলাদেশ- ২’ এর দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির একটি দল বগুড়ার মহাস্থানগড় থেকে তাদের আটক করে।

এদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। অপরজন অষ্টম শ্রেণি পড়ুয়া স্বাধীন ইসলাম (১৩)।

ফেসবুক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেএইচ