দেশেরএকমাত্র পাথর খনি মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে পাথর নিতে আগ্রহ প্রকাশ করেছে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পের প্রতিনিধি দল। আগামী ৩ মাসেমধ্যপাড়া থেকে ৬০ হাজার টন বোল্ডার পাথর কিনবে পদ্মা বহুমুখী সেতুরঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ (মূল সেতু) ও সিনো হাইড্রো (নদীশাসন) কর্তৃপক্ষ।

কঠিন শিলা প্রকল্প উদ্বোধনের পর সরকারি-বেসরকারিপর্যায়ে এ ধরনের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল এই প্রথম খনিটি পরিদর্শনেএলেন।

গত ৩০ এপ্রিল সরকারের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামেরনেতৃত্বে মধ্যপড়া পাথর খনি পরিদর্শনে যায় দলটি। এসময় তার সঙ্গে ছিলেনপদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ারকবির আহমেদ, সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ঠিকাদারি প্রতিষ্ঠানচায়না মেজর ব্রিজ ও সিনো হাইড্রোর চীনা কর্মকর্তা প্রমুখ।

এ সময় খনিরপ্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার মধ্যপাড়া খনির ওপর এবং পাথরের কোয়ালিটিরবিষয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করেন। বিকেলে খনির ব্যবস্থাপনাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদল খনির ভূগর্ভ পরিদর্শন করেন।

জেআই