বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে হত্যার হুমকি দেয়া হয়েছে।  

মঙ্গলবার (১৭ জুলাই) ইউজিসি’র চেয়ারম্যান অফিসের ঠিকানায় সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়ে এ হত্যার হুমকি দেয়।

এরপর ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি’র চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে আজ (বুধবার) শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১২০৩) করেছেন।  

শেরে বাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বলেন, বুধবার (১৮ জুলাই) দুপুরে জিডিটি হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে ইউজিসি’র চেয়ারম্যান বলেন, গতকাল (মঙ্গলবার) অফিসের একদম শেষ সময়ে চিঠিটা অফিসে আসছে ডাকযোগে। অমি এসব হুমকি আগেও পেয়েছি, এসব নিয়ে আমি বিচলিত নই। আজ জিডি করা হয়েছে। 

এমবি