খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিপুল পোষাক পরিহিত ছবি ও ভুয়া আইডি কার্ডসহ প্রকাশ চাকমা নামে এক যুবক আটক করা হয়েছে।
সে রাঙামাটি জেলার বাঘাই হাটের উলুছড়ির অরুন চাকমার ছেলে।বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলার ভাইবোনছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি প্রথমে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।
পরে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ সেনাবাহিনীর পোষাক পরিহিত ছবি ও সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রকাশ চাকমাকে পুলিশের হস্তান্তর করা হয়েছে।
এমআর





