সানাউল হক (৩৫) নামের এক ব্যক্তি রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় এক বাসায় স্যানেটারির কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এ মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
চৌধুরীপাড়া এলাকার ১১৬০/এ নম্বরের নুরুদ্দিনের বাড়িতে স্যানেটারি কাজ করার সময়ে সানাউল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বাড়ির মালিক নুরুদ্দিন তাকে উদ্ধার করে বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ধবলা এলাকায়। তার লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর