চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে কমপক্ষে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এই সময় ট্রলারে থাকা ৭ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এমটি এনা নামের একটি মাছ ধরার ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ট্রলারে তল্লাসি চালিয়ে ইয়াবার এই বৃহৎ চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

এমকে