সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, মঙ্গলবার ভোরে দবিরগঞ্জ নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় হাবিবুর রহমানকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলের মৃতদেহটি উদ্ধার করে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





