নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে অনিয়মের কারণে ১টি কেন্দ্র বন্ধ করেছেন প্রিজাইডিং কর্মকর্তা। এছাড়া আরও কয়েকটি কেন্দ্র বন্ধ করা হতে পারে বলে একজন থানা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
নির্বাচন কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, এ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





