জাতীয় বেতন ও চাকরি কমিশনের মেয়াদ সাত দিন বাড়ানো হয়েছে। 

বর্ধিত সময় অনুযায়ী কমিশনের মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ‘বেতন ও চাকরি কমিশন ২০১৩’ এর মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

কমিশন সূত্রে জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারছে না কমিশন।

আর এ কারণে কমিশনের মেয়াদ ৭দিন বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বুধবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দীনকে চেয়ারম্যান করে ছয় মাস মেয়াদী ১৭ সদস্যের ‘বেতন ও চাকরি কমিশন ২০১৩’ গঠন করা হয়। পরে কমিশনের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়।

এএইচ/এসএইচ