মাগুরা সদর উপজেলার পাল্লা গ্রামের বিদ্যুৎস্পষ্ট হয়ে মুজিবর বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎচালিত টিউবওয়েলের মোটরে পানি উঠাতে গেলে বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়।

কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম মুকুল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

কেএইচ