মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বরিশাল মহানগর যুবলীগের দুই সদস্যকে কুপিয়ে জখম ও চার হাত পায়ের রগ কর্তন করে দিয়েছে প্রতিপক্ষরা।

অবস্থা গুরুত্বও হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল থেকে গতকাল সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

আহতরা হলো কামরুজ্জামান লিখন(৩৫),মো:রাজিব(২৮)।আহত লিখনের বাবা মন্নান খান জানান,গত রবিবার দিবাগত রাত দেড় টায় সাবেক চীপ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাসায় মিটিংন শেষ করে লিখন , রাজিব সবুজ বাসায় আসার পথে একই এলাকার সজল,মামুন দল বল নিয়ে হামলা করে লিখন , রাজিবের ৪ হাত পায়ের রগ কেটে দেয়। এয়ার পোর্ট থানার ওসি সাহেদুজ্জামান জানান,মাধক ব্যবসা নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় এলাকায় গ্রæপিং ছিল।একারনে এঘটনা ঘটতে পারে। তবে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসএইচ