চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে গণপিটুনিতে আহত ৪ যুবকের একজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সীতাকুণ্ডু মাদাম বিবির হাট এলাকার স্ক্রাফ ব্যবসায়ী জমির হোসেন একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে নিজ অফিসে ফেরার পথে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর মাইক্রোবাসের যাত্রী চার যুবক নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাসটি ঘেরাও করে ওই ব্যক্তিদের আটক করে এবং গণপিটুনি দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা আটক মাইক্রোবাসেও আগুন ধরিয়ে দেয়।

ইআর

 

 

পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সন্ধ্যায়, এদের একজন তোফাজ্জল হোসেন সেখানে মারা যান।