রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। হকারদের সঠিক তালিকা করে তাদের পুনর্বাসনেরও ঘোষণা দেন তিনি।

আজ নগর ভবনে হকারদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সাঈদ খোকন। তিনি বলেন, এখন থেকে গুলিস্তানের রাস্তায় ও ফুটপাতে কোন হকার বসবে না। সকল প্রকার চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে পুলিশে দেয়া হবে।

'ক্লিন গুলিস্তান' করার ঘোষণা দিয়ে মেয়র সাঈদ খোকন জানান, গুলিস্তান এলাকার সার্বিক উন্নয়নের জন্য কমিটি করা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপরই প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালানো হবে।

এ সময় হকারদের সঠিক তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন করারও ঘোষণা দেন দক্ষিণ সিটি মেয়র।

এমএ