পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (০৪ অক্টোবর) রোববার নতুন টোকেন দেবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স।
সৌদি এয়ারলাইন্সের জি এম জাহিদ হোসেন বলেন, রোববার (০৪ অক্টোবর) রিটার্ন টিকিটধারীদের নতুন টোকেন দেওয়া হবে। যাদের রিটার্ন টিকিট রয়েছে তারাই শুধুমাত্র আসবেন।
একদিন আগে থেকেই (০৩ অক্টোবর) শনিবার থেকে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন টোকেন প্রত্যাশীরা।
অনেকে টোকেন নিশ্চিত করার জন্য দিনরাত এখানে কাটিয়ে দিচ্ছেন।
এমবি





