রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে পারভেজ রানা (২৫) নামে এক যুবকের কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

পারভেজ রানা ধানমন্ডির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ বর্ষের ছাত্র।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

পারভেজ রানা জানান, তার ভাইয়ের দেওয়া একটি চেক নিয়ে প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় প্রাইভেটকারে আসা চার ছিনতাইকারী গতিরোধ করেন। এ সময় তারা বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’এ কথা বলেই হাতকড়া লাগিয়ে গাড়িতে ওঠায়।

পরে শেরে বাংলা নগর বাণিজ্য মেলার মাঠে নিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

আহত পারভেজ রানার ভাই উজ্জ্বল হোসেন জানান, চাকরির পাশাপাশি তিনি রাজশাহীতে একটি ক্ষুদ্র ব্যবসা করেন।

তার ভাই ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীদের মারপিটে সে আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজ্জাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ