দেওয়ানবাগী পীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) নেওয়া হয়েছে।
ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি দেওয়ানবাগী পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এমবি





