বান্দরবানে ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা সদরের গোয়ালিয়াখোলা এলাকা থেকে বুধবার সকাল ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পরিদর্শক আব্দুল বাসেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন চট্টগ্রামের পটিয়ার আহম্মেদ হোসেনের ছেলে তৈয়ব আলী (২৩), সালাম আহম্মেদের ছেলে মামুনুর রহমান (২৮), সাতকানিয়ার ইব্রাহিমের ছেলে ইসমাঈল (২৬) ও আবুল মঞ্জুরের ছেলে জাহেদ আলম (২৫) ।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একটি চক্র বান্দরবান জেলায় ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের ধরতে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।
জেআই





