রাজধানীর পল্টন ও খামারবাড়ি থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।বোমা দুটি পুলিশ বক্সের সামনে থেকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) মধ্যরাতে বোমাগুলো উদ্ধারের পর বিস্ফোরণ ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার পর খামারবাড়ি ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে কাজ শুরু করেন। উদ্ধার করা বোমাটি ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণ ঘটানো হয়।
তেজগাঁও থানার ওসি শামিমুর রশিদ তালুকদার এই তথ্য জানান।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওইখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা কার্টনের ভেতর প্যাঁচানো একটি বস্তু দেখতে পান। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। তারা এসে বোমাটির বিস্ফোরণ ঘটান।
জেড





