ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দত্তনগর কৃষি ফার্মে ব্লাস্ট রোগে আক্রান্ত ৩৫৭ একর জমির গম পুড়িয়ে ধ্বংস করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ফার্মের বীজ গমের জমিতে এ আগুন দেওয়া হয়।
দত্তনগর বিএডিসি ফার্ম সূত্রে জানা গেছে, এ বছর দত্তনগর পাঁচটি ফার্মের অধীনে ৩৫৭ একর জমিতে গম চাষ করা হয়েছিল। এসব গম ভাইরাস রোগে (ব্লাস্ট রোগে) আক্রান্ত হলে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বৃহস্পতিবর নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলামের উপস্থিতিতে সকাল থেকে গম খেত পোড়ানো শুরু হয়।
দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক জামেলুর রহমান জানান, ৩১ বছর আগে এ রোগ একবার বাংলাদেশে দেখা গিয়েছিল। এ বছর হঠাৎ করে রোগ দেখা দেওয়ায় তাদের গম খেতগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের সিদ্ধান্তে গমক্ষেতগুলি পোড়ানো হলো।
এতে সরকারের ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, এ গম বীজের জন্য সংরক্ষণ করলে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো। গম পোড়ানোর সময় কৃষি মন্ত্রণালয়ের জিএম এবং এজিএম উপস্থিত ছিলেন।
ওএফ





