[b]ঢাকা: [/b]বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ডিএমপির প্রতিষ্ঠার ৩৯তম বছর। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে রাজধানীকে নিরাপদ রাখতে নগরবাসীর সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।
বিকেল সাড়ে ৩ টায় রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির গৌরবময় ৩৯ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোশতাক আহমেদ, পুলিশেরে মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে রাজারবাগকে সু-সজ্জিত করে সাজানো হয়। পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে কনেস্টবলদের এক র্যা লিও বের করা হয়। র্যা লিতে প্রতিষ্ঠার বার্ষিকীর বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন পুলিশ কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, গত ২০১৩ সাল ছিলো পুলিশের জন্য একটি চ্যালেঞ্জের বছর। দেশবিরোধী নানামুখি ষড়যন্ত্র, হুমকি এমনকি সন্ত্রাসী কর্মকান্ড ধৈর্য্যরে সঙ্গে মোকাবেলা করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পুলিশ কমিশনার ৫ মে হেফাজতের ঘটনা উল্লেখ করে বলেন, ওই দিন এক গভীর ষড়যন্ত্রে গণতন্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিল একটি গোষ্ঠী। রক্তপাতহীনভাবে পুলিশ বিষয়টি মোকাবেলা করে।
বিভিন্ন সময় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের কথা উল্লেখ করে কমিশনার বলেন, পুলিশ নাগরিকদের আকুণ্ঠ সমর্থনে নগরবাসীকে নিরাপদ রাখতে সবসময় ধৈয্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।
কমিশনার এ সময় গত বছরের অপরাধ পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, গত ২০১৩ সালে ডিএমপিতে মামলা হয় মোট ২১ হাজার ৪শ’। এর মধ্যে ৪ হাজার মামলার নিস্পত্তি হয়। জাল টাকা উদ্ধার করা হয় প্রায় ৩ কোটি। ফেনসিডিল উদ্ধার করা ৫২ হাজার বোতল, ২৪ কেজি হেরোইন, ২৪ টি বিদেশী রিভলবার, ৫ শ্যুটার গান, ৪১ হাজার চকলেট বোমা, ৫৭ হাজার গাড়ির উপর মামলা ও প্রায় ২৩ কোটি টাকা জরিমানা করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তির দিক দিয়ে ডিএমপি অনেক এগিয়েছে। ডিএমপির বিভিন্ন ইউনিটকে প্রযুক্তিতে উন্নত করা হচ্ছে। ভবিষ্যতে যেন আরো উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমরা আরো উদ্যোগ গ্রহণ করছি। ডিএমপির প্রতিটি সদস্য যেন আইসিটিতে ধক্ষ হয় সে ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করছি।
কমিশনার বলেন, নগরবাসীর সমর্থন অব্যাহত থাকলে আমরা ঢাকা শহরকে অপরাধমুক্ত নিরপদ শহরে পরিণত করতে পারবো। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
[b]ঢাকা,জেইউ,৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই / জেআিই[/b]
জাতীয়
ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ডিএমপির প্রতিষ্ঠার ৩৯তম বছর। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে রাজধানীকে নিরাপদ রাখতে নগরবাসীর সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বিকেল সাড়ে ৩ টায় রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির গৌরবময় ৩৯ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে





