নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেলে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলার কসকা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২৮) গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি। তবে, তারা সবাই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের সার্জেন্ট জয়নাল আবদীন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বাসটি কসকা এলাকায় পুরাতন রাস্তা থেকে চার লেনের নতুন রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।
এআর





