মুন্সীগঞ্জ সদরে ঘরের চাল থেকে অবিস্ফোরিত ১টি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের ৪টি খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে চরাঞ্চলের চরডুমুরিয়া গ্রামের মফিদুল ইসলামের ঘরের টিনের চালে ওই ককটেল ও খোসা পাওয়া যায়।

সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, আজ বুধবার সকালে ১৪ জনকে আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন এসআই মো. রাসেল বাদী।

ওসি বলেন, মারামারির খবর পেয়ে মফিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই ককটেল ও খোসা উদ্ধার করে পুলিশ।

ঢাকা, ১৭ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ