কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের পাশে পার্কিং করা বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। তখন এলাকাবাসী আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

হোসেনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নান্নু মোল্লা জানান, রাত ১০টার দিকে সাব রেজিস্ট্রে অফিসের পাশে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরতে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

কেএইচ