পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিএনপি-জামায়াতসহ ২০ দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার তেমন কোনো প্রভাব পড়েনি পাবনায়। জেলার কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নাশকতা রোধে রাস্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

শহরে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালে দিনে চলাচল না করলেও রাতে দূরপাল্লার বেশ কিছু বাস পাবনা থেকে ছেড়ে যায়।

কেএইচ