বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুরের বটতলা এলাকায় ট্রাকের চাপায় শুনু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রহিম মাস্টার (৫৫) নামে অপর এক আরোহী।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুনু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার আব্দুল আজাদের ছেলে।

আহত রহিম মাস্টার একই এলাকার বাসিন্দা, তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে শুনু ও রহিম মোটরসাইকেলে করে রায়াপুর থেকে শ্রীরামপুর যাচ্ছিলেন। পথে বরিশাল-ঝালকাঠি সড়কের বটতলা এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শুনুকে মৃত ঘোষণা করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে