গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার চড়পাড়া মাহিলা দাখিল মাদ্রাসা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফিরোজ আলম চড়পাড়া মাহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএ জাহিদুল ইসলাম জানান, ফিরোজ আলমের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফিরোজ আলমকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
এসএইচ





