রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি(ডিসিসি) পাকা মার্কেটের একাংশ খুলেছে।
আজ শুক্রবার সেখানকার ৩৫-৪০টি দোকান খোলা হয়।
ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান তালাল রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (২ জানুয়ারি) রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে।
১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এমবি





