নওগাঁর রাণীনগর উপজেলায় বেতগাড়ী-পাগলীর মোড় নামক স্থানে ছোট যমুনা সেতুর নির্মান কাজের ধীর গতির কারনে নির্ধারিত সময়ের পর আরো এক বছর বৃদ্ধি করা হলেও যথা সময়ে সেতুর কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে এলাকাবাসি আশংকা প্রকাশ করছে। সেতুটি দ্রুত নির্মান করা হলে রাণীনগর হয়ে সরাসরি বিভাগীয় শহর রাজশাহীর সাথে যোগাযোগের আমূল পরিবর্তন ঘটবে। সুবিধা হবে রাণীনগর, আএাই, মান্দা, বাগমারা, উপজেলা সহ আশেপাশে বসবাসরত প্রায় ৬ লাক্ষ মানুষের।

রাণীনগর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মকলেছুর রহমান জানান, চলিত বছরের শেষ দিকে সর্ব সাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওযা হবে বলে আশা করছেন। উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে রাণীনগর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত নওগাঁর ছোট যমুনা নদীর বেদগাড়ী –পাগলীর মোড় নামক স্থানে চলাচলের জন্য অএ এলাকার জনগনের দাবি ছিল একটি বড় সেতু।

সেই দাবির সাথে ঐক্যমত পোষন করেন নওগাঁ ৬ আসনের (রাণীনগর-আএাই) সংসদ সদস্য ইসরাফিল আলম এম,পি সেতু তৈরির ঘোষনা মোতাবেক স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু প্রকল্প কর্মসুচির আওয়াতায় ৪ কোটি ৯৬ লাক্ষ ৩৫ হাজার ৪ শ ৫৭ টাকা ব্যয়ে ১শ ১৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মানের জন্য গত ২০ ডিসেম্বর ২০১৩ সালে একটি দরপএ যার বিজ্ঞপ্তি নং ০৯ প্যকেজ নং এলবিসি/এনএও/০৪ প্রকাশ করা হয়।

সেই মোতাবেক ঠিকাদার প্রতিষ্ঠান নওগাঁর পশ্চিম চকদেব পাড়ার এ,এস,এস,আর,আই জেভি নামক নির্মানকারী প্রতিষ্ঠান কাজ পেলে গত ১০/০৯/২০১৩ সালে নিবার্হী প্রকৌশলী নওগাঁর এই প্রতিষ্ঠান কে ২১/০৪/২০১৫ তারিখে সম্পুর্ন কাজ করার জন্য আদেশ প্রদান করলে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এম,পি ০১ নভেম্বর ২০১৪ সালে এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেতুটি নির্মান কাজের ভিত্তি প্রহর স্থাপন করেন।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোস গ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালক পরিষদের সভাপতি আব্দুল রাঙ্গা জানান, অএ এলাকাবাসির দাবি ছিল ছোট যমুনা নদীর উপর নির্মান একটি সেতু। নানা কারনে নির্মান কাজ ধীর গতিতে হওয়ার নদী পারাপারের জন্য প্রায় ৫ দশক ধরে নৌকার ভরসা করতে হয়। সেতু নির্মান কাজ দ্রুত শেষ করা হলে প্রায় চারটি উপজেলার কৃষক, শিক্ষার্থী, ব্যাবসায়ী, চাকরিজীবি সহ এলাকার জনগন উপকৃত হবে।

রাণীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা জানান, বেদগাড়ী পাগলীর মোড় সেতুটি নির্মান কাজ প্রায় ৯০ ভাগ সম্পুর্ন হয়েছে। দুই পাশে সংযোগ সড়কের খুব শীঘ্রই শেষ করে জনসার্থে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

জেড