চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ২৫ কিলোমিটার উত্তরে ভারতের মিজোরামে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪১.৯ কিলোমিটার গভীরে।
এদিকে, চট্টগ্রামের পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকায়ও (রাঙামাটি, সীতাকুণ্ড, ফেনী) মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এমবি
এমবি





