টাঙ্গাইলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ মার্চ) সকালে শহরের বেড়াবোচনা বউবাজার এলাকার একটি গাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল (৩০) ওই এলাকার মাজম আলীর ছেলে।

জানা গেছে, সকালে বউবাজার এলাকার একটি গাছে রাসেলের ঝুলন্ত লাশটি দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমবি