ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর হামলায় ২ পুলিশ আহত হয়েছেন। আহতরা হলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও কনস্টেবল জাহিদ হাসান।

নিবার রাত ১১টার দিকে শহরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল জাহিদ হাসান কাজীপাড়া মহল্লার চিহ্নিত ছিনতাইকারী সাদ্দামকে ধরতে যান। এ সময় সাদ্দামের সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এআই/