সাভারে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাসলিমা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।

সাভারের হেমায়েতপুর এলাকার ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে বুধবার বিকেলে তাকে আটক করা হয়। তাসলিমা একই এলাকার নজরুলের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল নারী মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ