চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, অভিযানে নাশকতার মামলার আসামি জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।
এছাড়া নিয়মিত মামলায় ১৪ জন এবং ৭১ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
কেএইচ





