পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা ২২ জুলাই দেয়া হবে।
এছাড়া একই সময়ে দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুলাই মাসের পেনশনের অর্থ প্রদান করা হবে। গত ৬ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩ (২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





