বাসচাপায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাসারা হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারটি ঢাকা-মাওয়া মহাসড়কের হাসারা বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা হামিম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে প্রাইভেটকার চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাস ও প্রাইভেটকারের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





