রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে বলে জানিয়েছে।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুক।
তিনি জানান, বুধবার রাতে এক দফা সংঘর্ষের পর জেনেভা ক্যাম্পের ভেতরে দুটি পক্ষ বৃহস্পতিবার সকাল থেকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাফিজ আল ফারুক জানান, সংঘর্ষ ঠেকাতে পুলিশ জেনেভা ক্যাম্পের ভেতরে যেতে চাইলে পুলিশকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষ লিপ্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়।
তিনি জানান, আধিপত্য বিস্তার অথবা মাদক ব্যবসাকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুটি পক্ষে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুপুর দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।
এমই





