আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলায় প্রায় চার লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ২০ কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হবে। ঈদের আগেই এসব পরিবারের মাঝে প্রায় ৮ হাজার মেট্রিক টন চাল প্রদান করা হবে।

এ সকল সুবিধাভোগী পরিবার এবার ২০ কেজি করে চাল পাবেন। এ সুবিধার আওতায় আগে দেয়া হতো ১০ কেজি করে চাল। সরকার সেটি বৃদ্ধি করে বরাদ্দ দিয়েছে ২০ কেজি করে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ছয় উপজেলার ৩ লাখ ৮৪ হাজার ৭৮৬ টি পরিবারের বিপরীতে ৭,৬৯৫.৭২০ মেট্রিক টন এবং ৪ পৌরসভার ১৩,৮৬৩ জনের বিপরীতে ২৭৭.২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে।

এমআর